1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ৬১ নম্বর শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি শেখ রূহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য রকি বিশ্বাস।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিল্পী পারভীন, সাধনা সরকার, শিবপদ সরদার, পাপিয়া সুলতানা, সুরাইয়া ইয়াসমিন, প্রিয়াংকা মিস্ত্রী ও মো. নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বিদ্যালয়টি থেকে ১১ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৮ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩ জন এবং সাধারণ গ্রেডে ৫ জন বৃত্তি পেয়েছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—মরিয়ম জাহান লাবিবা, হুয়ায়ফা ইকবাল ও নুসাইবা রওনক রিমাস। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে পৃথা সরকার, হৃদিতা মণ্ডল, সামিহা আফরিন, সৌহার্দ্য মল্লিক ও সইমুন ইসলাম।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয় শিক্ষার্থী পৃথা সরকার।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে বিদ্যালয়, পরিবার ও এলাকার সুনাম বয়ে আনতে পারে, সে জন্য তাদের উৎসাহিত করেন তাঁরা। অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park