1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল  নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে একাধিক মামলার আসামি আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা নড়াগাতী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, চালক আহত জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ, কে এই সৈয়দ আল আমিন দিঘলিয়ায় চাঁদাবাজি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

কয়রা সাংবাদিক ফোরামের কার্যালয়ে হামলা, ব্যানারে অগ্নিসংযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রায় কয়রা সাংবাদিক ফোরামের কার্যালয়ে হামলা ও সংগঠনের ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কয়রা উপজেলা পরিষদের সামনে সেবা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

কয়রা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান শান্ত অভিযোগ করে বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি ও কয়েকজন সাংবাদিকের নেতৃত্বে একদল লোক কার্যালয়ে হামলা চালায়। এ সময় সংগঠনের ব্যানার ও বিলবোর্ডে আগুন দেওয়া হয়।

তৌহিদুর রহমান শান্তর অভিযোগ, ছবি ও ভিডিওতে দেখা গেছে—উপজেলা বিএনপির সাবেক নেতা ও সাংবাদিক হারুন আর রশিদ, রিয়াসাত আলী, তরিকুল ইসলাম, এনসিপির সাবেক নেতা রউফ, জামায়াতের কয়রা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জাহিদুর রহমান ও এমপির এপিএস আবুজারের নেতৃত্বে ১১ থেকে ১৫ জন হামলায় অংশ নেন।

ফোরাম সূত্রে জানা যায়, হামলার আশঙ্কায় ঘটনার দুই দিন আগে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এতে সম্ভাব্য হামলার আশঙ্কার কথা জানিয়ে সাংবাদিক ফোরামের কার্যালয়ের নিরাপত্তায় পুলিশের সহযোগিতা চাওয়া হয়। তবে ফোরামের অভিযোগ, জিডি করার পরও সম্ভাব্য হামলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ফোরামের নেতৃবৃন্দ জানান, বুধবার হামলার সময়ও পুলিশের সহযোগিতা চেয়ে একাধিকবার ফোন করা হয়। তবে অভিযোগ, তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে কার্যকর ব্যবস্থা নেয়নি। পরে হামলাকারীরা সংগঠনের ব্যানারে আগুন দেয়।

হামলার ঘটনায় কার্যালয়ের ভেতরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিরূপণ করা সম্ভব হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত ফোরামের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছিল। কয়রা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমানকে জানানো হলে তিনি বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। বিষয়টি অনুসন্ধান করা হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park