1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল  নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে একাধিক মামলার আসামি আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা নড়াগাতী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, চালক আহত জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ, কে এই সৈয়দ আল আমিন দিঘলিয়ায় চাঁদাবাজি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননার জন্য নির্বাচিত কুয়েটের অধ্যাপক ড. আব্দুর রফিক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুয়েট প্রতিনিধি:

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত দেশের গুণী শিক্ষকদের তালিকায় স্থান পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রফিক।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখা থেকে প্রকাশিত ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬-এ সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত গুণী শিক্ষক’ শীর্ষক তালিকা থেকে এ তথ্য জানা গেছে। তালিকায় ‘প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ শ্রেণিতে অধ্যাপক ড. মোঃ আব্দুর রফিককে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

সরকারের এ স্বীকৃতি তাঁর শিক্ষকতা, শিক্ষা ও গবেষণায় অবদানের প্রতি সম্মান হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে কুয়েটে শিক্ষকতার সঙ্গে যুক্ত অধ্যাপক ড. মোঃ আব্দুর রফিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষা ও গবেষণায় অবদান রেখে আসছেন।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তাঁকে সম্মাননার জন্য নির্বাচিত করার খবর প্রকাশের পর কুয়েটের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকেও অধ্যাপক ড. মোঃ আব্দুর রফিককে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

কুয়েট পরিবারের পক্ষ থেকে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় আরও উৎসাহিত করবে।

উল্লেখ্য, প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকতার গুরুত্ব, শিক্ষকদের অবদান এবং তাঁদের অধিকার ও মর্যাদা তুলে ধরতে দিবসটি আন্তর্জাতিকভাবে পালন করা হয়ে থাকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park