1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল  নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে একাধিক মামলার আসামি আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা নড়াগাতী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, চালক আহত জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ, কে এই সৈয়দ আল আমিন দিঘলিয়ায় চাঁদাবাজি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

বাংলাদেশ সাংবাদিক সমিতি গোপালগঞ্জ জেলা শাখার ২৫ সদস্যের কমিটি সভাপতি শেখ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ মজুমদার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ সাংবাদিক সমিতি, গোপালগঞ্জ জেলা শাখার ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে শেখ মাসুদুর রহমানকে সভাপতি এবং শৈলেন্দ্রনাথ মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে মোঃ আমিনুল হাসান শাহীনকে সিনিয়র সহ-সভাপতি, এ. জেড আমিনুজ্জামান রিপন ও ফারুক হোসেন মোল্লাকে সহ-সভাপতি করা হয়েছে। মোঃ আবু সোহেল জনি ও জীবান্দ ঠাকুর জীবা যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

মোঃ শিহাব উদ্দিন মোল্লাকে সাংগঠনিক সম্পাদক এবং সবুজ মন্ডলকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। মিঠুন হাসান জাকারিয়াকে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাধন দত্তকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া ভীম মন্ডল অর্থ বিষয়ক সম্পাদক, শান্তা মজুমদার নারী বিষয়ক সম্পাদক, দুলাল বিশ্বাস সবুজ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, শেখ ফরিদ আহমেদ আইন বিষয়ক সম্পাদক, আবিদুর রহমান নাহিয়ান কল্যাণ সম্পাদক, হেমন্ত বিশ্বাস ধর্ম বিষয়ক সম্পাদক, সোহাগ সিকদার প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক, মোঃ ইউনিস শেখ প্রযুক্তি ও আইসিটি সম্পাদক এবং এস এম সাজ্জাদ হোসেন তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভ সাহা, বিশ্বজিৎ বিশ্বাস, এস.এম বদরুল আলম, রবীন্দ্রনাথ মন্ডল ও মোঃ বুলবুল আলম বুলু।

নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা হলো—

১. শেখ মাসুদুর রহমান — সভাপতি

২. শৈলেন্দ্রনাথ মজুমদার — সাধারণ সম্পাদক

৩. মোঃ আমিনুল হাসান শাহীন — সিনিয়র সহ-সভাপতি

৪. এ. জেড আমিনুজ্জামান রিপন — সহ-সভাপতি

৫. ফারুক হোসেন মোল্লা — সহ-সভাপতি

৬. মোঃ আবু সোহেল জনি — যুগ্ম সাধারণ সম্পাদক

৭. জীবান্দ ঠাকুর জীবা — যুগ্ম সাধারণ সম্পাদক

৮. মোঃ শিহাব উদ্দিন মোল্লা — সাংগঠনিক সম্পাদক

৯. সবুজ মন্ডল — সহ-সাংগঠনিক সম্পাদক

১০. মিঠুন হাসান জাকারিয়া — প্রচার ও প্রকাশনা সম্পাদক

১১. বাধন দত্ত — দপ্তর সম্পাদক

১২. ভীম মন্ডল — অর্থ বিষয়ক সম্পাদক

১৩. শান্তা মজুমদার — নারী বিষয়ক সম্পাদক

১৪. দুলাল বিশ্বাস সবুজ — ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক

১৫. শেখ ফরিদ আহমেদ — আইন বিষয়ক সম্পাদক

১৬. আবিদুর রহমান নাহিয়ান — কল্যাণ সম্পাদক

১৭. হেমন্ত বিশ্বাস — ধর্ম বিষয়ক সম্পাদক

১৮. সোহাগ সিকদার — প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক

১৯. মোঃ ইউনিস শেখ — প্রযুক্তি ও আইসিটি সম্পাদক

২০. এস এম সাজ্জাদ হোসেন — তথ্য ও গবেষণা সম্পাদক

২১. শুভ সাহা — কার্যকরী সদস্য

২২. বিশ্বজিৎ বিশ্বাস — কার্যকরী সদস্য

২৩. এস.এম বদরুল আলম — কার্যকরী সদস্য

২৪. রবীন্দ্রনাথ মন্ডল — কার্যকরী সদস্য

২৫. মোঃ বুলবুল আলম বুলু — কার্যকরী সদস্য

নতুন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং সাংবাদিকদের কল্যাণে সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে গোপালগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, গোপালগঞ্জ জেলা শাখার কার্যালয় জেলা ক্রীড়া সংস্থার তৃতীয় তলায়, রুম নম্বর–০১, গোপালগঞ্জে অবস্থিত।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park