1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল  নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে একাধিক মামলার আসামি আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা নড়াগাতী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, চালক আহত জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ, কে এই সৈয়দ আল আমিন দিঘলিয়ায় চাঁদাবাজি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

খুলনা বড়বাজারের ব্যবসায়ী নাসির আহমেদের মৃত্যুতে আড়ৎদার সমিতির শোক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নাসির উদ্দিন খুলনা

খুলনা বড়বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সদস্য এবং মেসার্স লিমন ট্রেডার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসির আহমেদ (৫০) মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে বড়বাজারের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা বড়বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির প্রধান উপদেষ্টা ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ঊর্ধ্বতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সমিতির সভাপতি মোঃ আব্দুর রব মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হায়দার পাটোয়ারী, ঊর্ধ্বতন সহ-সভাপতি গৌরাঙ্গ সাহা, সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজুত চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম ও নির্বাহী সদস্য মোঃ খলিলুর রহমান। শনিবার বাদ আসর নিরালা কবরস্থান মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিরালা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় বড়বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শেখ আসাদুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, আব্দুর রব মাস্টার, শেখ আবুল হাসান, শেখ মোঃ নাসির উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সুজন মিয়া, আব্দুর রহিম সবুজ ভূঁইয়া, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন, মোঃ শাহ আলম, মোহাম্মদ আবুল কালাম, মোঃ আকরাম হোসেন, মোঃ বেলায়েত, মোহাম্মদ হাবিল শেখ, মোঃ কামরুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ আমির হোসেন, মোঃ ইউনুস চৌধুরী, সৈয়দ কালাম, শেখ জসিম, মোঃ আমিন, মোহাম্মদ নিজাম উদ্দিন, ওবায়দুল করিম, মোঃ ইমন, মোঃ আবুল হাসান, মোঃ ইমরান হোসেন, জোবায়ের হোসেন, মেহেদী হাসান, মোঃ আশরাফুল ইসলাম, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ কাউসার শেখ, শেখ আজিজুল ইসলামসহ বড়বাজারের ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park