1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল  নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে একাধিক মামলার আসামি আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা নড়াগাতী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, চালক আহত জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ, কে এই সৈয়দ আল আমিন দিঘলিয়ায় চাঁদাবাজি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: জেলা প্রশাসক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মামুন মোল্লা ফুলতলা 

“শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, খুলনার জুনিয়র ও প্রাথমিক বৃত্তি এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শনিবার (৩ অক্টোবর) গভঃ ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষা পরিবারের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক বলেন, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একটি শিক্ষার্থীর মেধা বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের সহযোগিতাও অত্যন্ত প্রয়োজন। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, খুলনা জোনের সহকারী প্রকৌশলী ইসরান সরদার।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস. এম. জহরুল ইসলাম।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আলমের সঞ্চালনায় এবং সিনিয়র শিক্ষক এস. এম. সাইফুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে জুনিয়র ও প্রাথমিক বৃত্তি এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park