1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল  নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে একাধিক মামলার আসামি আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা নড়াগাতী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, চালক আহত জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ, কে এই সৈয়দ আল আমিন দিঘলিয়ায় চাঁদাবাজি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সোমবার ৫ অক্টোবর দুপুরে নড়াইলের নড়াগাতী থানার সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে থানা চত্বরে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দুর্গাপূজা সুন্দর, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল, কালিয়া) রবিন হালদার। সভাপতিত্ব করেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী। এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনগপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম, নড়াগাতী থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্ব দাশসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আয়োজকরা জানান, সবার সম্মিলিত সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park