1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল  নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে একাধিক মামলার আসামি আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা নড়াগাতী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, চালক আহত জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ, কে এই সৈয়দ আল আমিন দিঘলিয়ায় চাঁদাবাজি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি। গতকাল সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ-মোংলা সড়কে চেকপোস্ট পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি ফোর্সেস জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ ইব্রাহিম (২৩), পিতা মিলন তালুকদার, গ্রাম ফুলহাতা, থানা মোড়েলগঞ্জ, জেলা বাগেরহাট; পারভেজ আহম্মেদ (২৫), পিতা ওয়ারিসুল হক, গ্রাম বৈকুণ্ঠপুর, থানা রংপুর, জেলা রংপুর; আমিনুর রহমান (৩২), পিতা জাহাঙ্গীর আলম, গ্রাম বেলুবালারহাট, থানা কোতোয়ালি, জেলা রংপুর এবং নূর আমিন (২৮), পিতা লিজু মিয়া, গ্রাম বৈকুণ্ঠপুর, থানা রংপুর, জেলা রংপুর।

অভিযানকালে তাঁদের কাছ থেকে ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব আলামত জব্দ করা হয়।

এসআরবি-৬ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা বাসসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park