1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল  নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে একাধিক মামলার আসামি আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা নড়াগাতী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, চালক আহত জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ, কে এই সৈয়দ আল আমিন দিঘলিয়ায় চাঁদাবাজি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে একাধিক মামলার আসামি আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে কবির মল্লিকের বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করেছে পুলিশ। এটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

নিহত আরাফাত দেবদুন গ্রামের সরকারি প্রকল্পের গুচ্ছ গ্রামের একটি ঘরে বসবাস করতেন। তিনি ওই গ্রামের মকিদুল মোল্যার ছেলে। তাঁর নামে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে মাদক বেচাকেনার বিরোধের বিষয়টি অস্বীকার করার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাঁরা পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রচার করছেন।

নিহতের পরিবারের বক্তব্যের সূত্র ধরে কেরামতের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর মেয়ে জানান, আরাফাত ইজিবাইক চুরি করতে এলে তাঁকে ধাওয়া করা হয়। পরে কবির মল্লিকের বাড়ির কাছে তাঁকে ধরে ফেলা হয় এবং সেখানেই কোপাকুপির ঘটনা ঘটে বলে তিনি জানান।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, মাদক বেচাকেনার দ্বন্দ্বের জেরে একই গ্রামের কবির হোসেন, জিসানসহ ৪-৫ জন মিলে আরাফাত মোল্যাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহত আরাফাতের নামে ১০টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

ওসি আরও জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। নিহত আরাফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park