1. admin@naragatirsangbad.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডুমুরিয়ায় মিষ্টির দোকান দেখিয়ে সার ডিলারশিপ, নিয়োগ নিয়ে বিতর্ক মনোহরদীর পীরপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি দিঘলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, মণ্ডপে সিসিটিভি স্থাপনের নির্দেশ উখিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা নগদের নতুন অ্যাপের প্রচারে গোপালগঞ্জে র‍্যালি মনোহরদীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শারদীয় দুর্গোৎসবে সাংবাদিক নেতা শিহাব উদ্দিন মোল্লার শুভেচ্ছা গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন আবুল হাসান শেখ

তেরখাদায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা এমপি হেলালের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ পরিচালনা করছে। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতীক।

তিনি বলেন, বাংলাদেশ আমাদের সবার দেশ। এ দেশের মাটি, মানুষ, সংস্কৃতি ও ঐতিহ্য গঠনে সব ধর্মের মানুষের অবদান রয়েছে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন, নিরাপদে বসবাস করবেন এবং রাষ্ট্রের কাছে সমান মর্যাদা ও অধিকার পাবেন।

এমপি হেলাল আরও বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলে আমরা বাংলাদেশের মানুষ। পারস্পরিক সৌহার্দ্য আমাদের শক্তি, আর ঐক্যই এগিয়ে যাওয়ার প্রেরণা। এই চেতনাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, তেরখাদায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলার ৯৭টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৯৭টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শংকর কুমার বালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জ্বলু, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ আহমেদ আলী বিশ্বাস, খুলনা মহানগর পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক সমীর কুমার সাহা, খুলনা জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য ও ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় এবং তেরখাদা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌর পদ বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রূপসা উপজেলা বিএনপি নেতা জাবেদ মল্লিক, মোঃ রবিউল হোসেন, মোল্যা মাহবুবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবীর, যুবনেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, ছাত্রনেতা সাব্বির আহমেদ টগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park