1. admin@naragatirsangbad.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডুমুরিয়ায় মিষ্টির দোকান দেখিয়ে সার ডিলারশিপ, নিয়োগ নিয়ে বিতর্ক মনোহরদীর পীরপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি দিঘলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, মণ্ডপে সিসিটিভি স্থাপনের নির্দেশ উখিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা নগদের নতুন অ্যাপের প্রচারে গোপালগঞ্জে র‍্যালি মনোহরদীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শারদীয় দুর্গোৎসবে সাংবাদিক নেতা শিহাব উদ্দিন মোল্লার শুভেচ্ছা গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন আবুল হাসান শেখ

মনোহরদীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মনোহরদী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম মোল্লা বাবুল ও লুৎফর রহমান বিএসসি এবং সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) দিলরুবা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, দুর্যোগের সময় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে এবং দুর্যোগের প্রভাব প্রশমনে জনসচেতনতা বাড়ানো জরুরি। এ জন্য শিক্ষার্থীদের সামনে ফায়ার সার্ভিসের মাধ্যমে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলার মহড়ার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলার কৌশল শিখতে পারবে। একই সঙ্গে কোনো গুজবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ বিষয়ে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন নিয়ন্ত্রণ, দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি জোরদার এবং নিরাপদ ও দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park