1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বন্ধুকে তরমুজ খাওয়ানোর কথা বলে জঙ্গলে নিয়ে হত্যার চেষ্টা। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় মো: সিয়াম (১২) ৭ম শ্রেণির শিক্ষার্থীকে নির্জন জঙ্গলে নিয়ে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে, ৮ম শ্রেণিতে পড়ুয়া কিশোর গ্যাংয়ের নেতা মো: রিফাত নামের কিশোরের বিরুদ্ধে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের তেঁতুল বাড়িয়া নামক এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জসিম শিকদারের ৭ম শ্রেনিতে পড়ুয়া ছেলে সিয়াম এবং তার সহপাঠী কিশোর গ্যাংয়ের নেতা রিফাত ছোটবেলা থেকেই পাঙ্গাশিয়া নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে একসাথে ক্লাস পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।

 

বর্তমানে সিয়াম লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। অভিযুক্ত রিফাত পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাঞ্চন হাওলাদারের মেয়ের ঘরের নাতি। ছোট থেকেই রিফাত নানা বাড়িতেই থাকেন। তাই সিয়াম ও রিফাতের বসবাস পাশাপাশি এলাকায়। বর্তমানে সিয়াম অন্য প্রতিষ্ঠানে পড়লেও সহপাঠী হিসেবে সিয়াম ও রিফাতের মধ্যে মোটামুটি একটা বন্ধুসুলভ সম্পর্ক ছিলো।

 

আহত সিয়ামের বাবা জসিম সিকদার বলেন, কয়েকদিন ধরে সিয়াম ও রিফাতের মধ্যে একটা ঘনিষ্ঠতা লক্ষ করেছি তবে ওদের মধ্যে কোনসময় ঝগড়াঝাটি হয়নি। তবে শুনেছি রিফাত কিশোর গ্যাংয়ের নেতা। সিয়ামকে ডেকে অটোরিকশায় করে তেতুল বাড়িয়া নামক এলাকার এক নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে সিয়ামকে বেধড়ক মারধর করে একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে জবাই দেয়ার চেষ্টা করলে সিয়াম ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন টের পেলে রিফাত পালিয়ে যান।

 

আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথে সাথে ঢাকায় রেফার করেন। বর্তমানে সিয়াম ঢাকার আগারগাঁও জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

 

দুমকি থানা অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ হান্নান বলেন, ঘটনাটি শুনেছি তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park