1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষাসৈনিক ও বর্ষীয়ান রাজনীতিবিদ দাদু ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদ জানালেন ইসলামী আইন সংরক্ষণ পরিষদের নির্বাহী সভাপতি নড়াইলের পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে দুই প্রার্থীকে কৃষক দল নেতার সমর্থন, ভোটারদের ক্ষোভ ফেসবুকে ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, কালিয়ায় ‘পদ্মার টাটকা ইলিশ’ ও ‘মাই মোবাইল শপ’ চক্রের ২ জন গ্রেপ্তার দলের দুঃসময়ে পাশে ছিলেন, পহরডাঙ্গা ইউপিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ঠাকুর আবুল আজম বাঐসোনা ইউনিয়নে ১৬ পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা আজগড়ার ২১টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুল ইসলাম নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার দিলেন প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাস দিঘলিয়ায় নিজ ঘরে গৃহবধূর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ

ফেসবুকে ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, কালিয়ায় ‘পদ্মার টাটকা ইলিশ’ ও ‘মাই মোবাইল শপ’ চক্রের ২ জন গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

ফেসবুকে বিভিন্ন নামে পেজ খুলে আকর্ষণীয় বিজ্ঞাপন, কম দামে পণ্য সরবরাহ ও চাকরির প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নড়াইলের কালিয়ায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘পদ্মার টাটকা ইলিশ’ ও ‘মাই মোবাইল শপ’সহ বিভিন্ন নামে পরিচালিত পেজের মাধ্যমে প্রতারণার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও ১০ জনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ। তাঁরা পলাতক রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া পূর্বপাড়ার সজল শেখ (২১) ও হেলাল উদ্দিন কাজী (৪২)। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে খড়রিয়া পোলের বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে কালিয়া থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সজল শেখ ও হেলাল উদ্দিন কাজীসহ তাঁদের সহযোগীরা ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। কম দামে পণ্য সরবরাহ এবং বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো। পরে প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বা চাকরি না দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

পুলিশ জানায়, চক্রটি ‘মাই মোবাইল শপ’, ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘কলম প্যাকেজিং জব’, ‘শামীম ইলেকট্রনিক ফ্যান’, ‘রাজ ইলেকট্রনিক ফ্যান’ ও ‘উইন্টার গ্যালারি বিডি’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনা করত। এসব পেজে পণ্য ও চাকরির বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা হতো বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় হেলাল উদ্দিন কাজীর ভূমিকা সম্পর্কেও তথ্য দিয়েছে পুলিশ। তিনি বিকাশ এজেন্ট হিসেবে টাকা ক্যাশ আউটের কাজে সহযোগিতা করতেন বলে জানা গেছে। এ ক্ষেত্রে প্রচলিত চার্জের চেয়েও বেশি টাকা সজল শেখের কাছ থেকে নেওয়া হতো বলে পুলিশ জানিয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, সজল শেখ ও হেলাল উদ্দিন কাজীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা দুটি স্মার্টফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পলাতক আরও ১০ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park