1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বান্দরবানে কম্বিং অপারেশন শুরু : সেনাপ্রধান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বান্দরবানের থানচি ও রুমায় কয়েক দফা সন্ত্রাসী হামলার পর সেখানে বিচ্ছিন্নতাবাদীদের দমনে কম্বিং অপারেশন শুরু করেছে যৌথ বাহিনী। রোববার (৭ এপ্রিল) দুপুরে বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন মাঠে গণমাধ্যমকে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

 

সেনাপ্রধান এদিন বেলা ১১টায় বান্দরবান সেনা জোনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন। পরে তিনি চলমান পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

 

এ সময় তিনি বলেন, ইতোমধ্যে কম্বিং অপারেশন শুরু হয়েছে। বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে এ কার্যক্রম পরিচালনা করছে। অভিযানের সফলতার জন্য নিরাপত্তার প্রয়োজনে সব বিষয় আমরা প্রকাশ না করলেও জনসাধারণের যেটুকু জানা প্রয়োজন আমরা তা গণমাধ্যমের কাছে প্রকাশ করব।

 

সেনাপ্রধান আরও বলেন, সংগঠনটির সঙ্গে স্থানীয় প্রশাসনের শান্তি আলোচনা চলছিল। আলোচনা চলাকালে তাদের বিরুদ্ধে আমরা কোনো অভিযান করিনি। তারা দুইবার শান্তি আলোচনায় বসেছে। তৃতীয় বার বসার কথা বলেছে। তাদের স্টার সানডেতে সেনাবাহিনীর পক্ষ থেকে রুমার গীর্জায় উপহার পাঠানো হয়েছে। আমরা তাদের বিশ্বাস করেছিলাম। তাদের ষড়যন্ত্র আমরা বুঝতে পারিনি।

 

প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে তিনি বলেন, আমার কাছে প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা রয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, জনগণের শান্তির জন্য যা করণীয় তা করতে। যৌথ অভিযান শুরু হয়েছে। গতকাল আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কিছু সন্ত্রাসীকে আটক করেছে, অস্ত্র উদ্ধার হয়েছে। এটি চলমান প্রক্রিয়া। এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে সেনাবাহিনী সক্ষম। ইনশাআল্লাহ জনগণের মাঝে শান্তি ফিরে আসবে। জনগণ দেখবে কোনো সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশের মাটিতে নেই।

 

প্রসঙ্গত, পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) জেলার রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুট, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুটসহ সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজারকে অপহরণ করে। পরে র‍্যাবের মধ্যস্থতায় অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

 

পরবর্তী সময়ে এই সংগঠনটির সঙ্গে সব শান্তি আলোচনা বন্ধ সহ অপতৎপরতা কার্যক্রম নির্মুলে কঠোর অভিযান পরিচালনার ঘোষণা আসে আইনশৃঙ্খলা বাহিনীসহ সামরিক বাহিনীর পক্ষ হতে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাপ্রধানকে অভিযান পরিচালনার বিষয়ে সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park