1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় মোল্লা মফিজুর রহমান এর পক্ষ থেকে ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার

 

নড়াইলের কালিয়া উপজেলার ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভার ভ্যান ও রিক্সা চালকদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নড়াগাতি থানা আওয়ামীলীগের সহ- সভাপতি ও সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী মোল্লা মফিজুর রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী সেমাই,চিনি, দুধ,লুঙ্গী বিতরণ করা হয়েছে।

 

৭ এপ্রিল (রবিবার) সকাল ১১ টায় নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দুলালগাতী গ্রামে নিজ বাড়ীর সামনে এ ঈদ সামগ্রী বিতরণ করেন।

 

এ সময় নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জরুল চৌধুরী ও আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়া আগামীতে কালিয়া উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় আরো বেশী ঈদ উপহার দেয়ার ঘোষণা দিয়ে দোয়া চেয়েছেন মোল্যা মফিজুর রহমান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park