1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বরুড়ায় স্বামী-শাশুড়ী মিলে গৃহবধুকে হত্যার চেষ্টা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কুমিল্লা বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের মোল্লা বাড়ি (সাবেক এমপি নজরুল সাহেবের বাড়ি)-তে জরিনা বেগম নামে এক গৃহবধুর শরীরে গরম পানি দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি গত ৬ জুন (শনিবার) সন্ধ্যা ৬টার দিকে ঘটেছে।

 

এলাকাবাসী জানান, গৃহবধু জরিনা বেগমকে স্বামী ও শাশুড়ি মিলে অমানসিক নির্যাতন করতো। ঘটনার দিন সন্ধ্যায় ঐ গৃহবধুকে রান্নাঘর থেকে গরম ডাল এনে তার শরীরে ঢেলে দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। এসময় ঐ গৃহবধুর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কচুয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, মোল্লা বাড়ির হাশেম মিয়ার পুত্র সাইফুল পারিবারিক ভাবে ১৫ বছর পূর্বে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের মাসনীগাছা গ্রামের মুকবুল হোসেনের কন্যা জরিনা বেগমকে বিয়ে করে। তাদের দাম্পত্য জীবনে ১টি পুত্র ও ২টি কন্যাসন্তান রয়েছে।

স্বামী সাইফুল মাদকাসক্ত। সাইফুল মাদক সেবনের টাকার জন্য প্রায়ই সে স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ করতো। জরিনা বেগমকে সাইফুল প্রায়ই বলতো তোর বাপের বাড়ির সম্পদ বিক্রি করে আমায় টাকা এনে দে। স্বামী সাইফুল ও তাঁর শাশুড়ী দীর্ঘদিন যাবত মা-বাবা হারা অসহায় নারী জরিনা বেগমকে টাকার জন্য মারধর করে আসছে।

জরিনা বেগমের পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুল ও তাঁর মা মিলে তাকে আবারো মারধর করে এবং তার শরীরে গরম ডাল ঢেলে দেয়।জরিনা বেগমের আত্মচিৎকার শুনে গ্রামের আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। তার চিকিৎসার জন্য প্রথমে কচুয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত ডাক্তার জরিনা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। তাৎক্ষণিকভাবে জরিনা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে জরিনা বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চতুর্থ তলায় ইমারজেন্সিতে চিকিৎসারত অবস্থায় আছেন। মামলা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park