1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল ইসলাম রাব্বি নামে এক সেনা সদস্য নিহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল ইসলাম রাব্বি (২২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত রাব্বি যশোরের মনিরামপুর উপজেলার বাজুয়াডাঙা গ্রামের সোহরাব হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের বেগারীতলা জামতলা নামক স্থানে সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেগারীতলা জামতলায় মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন রাব্বী। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পেছন থেকে দ্রুতগামী কোনো গাড়ীর ধাক্কায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বলে তাদের ধারণা। তবে ঘাতক যানবাহনকে শনাক্ত করা যায়নি।

 

যশোর সদরের রামনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য রাম প্রসাদ রায় বলেন, নিহত রাকিবুল ইসলাম রাব্বি সেনা সদস্য। ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঈদের দিন বৃহস্পতিবার বাড়ি থেকে মনিরামপুরের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাবা সোহরাব হোসেন বলেন, ঈদের আনন্দ উপভোগ করতে ঘুরতে বেরিয়েছিলেন তার ছেলে।

 

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, মনিরামপুরের বেগারীতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park