1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পরকিয়া সন্দেহে শিল্পী নামক একজন মহিলাকে মারধরের অভিযোগ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মনির খান বিশেষ প্রতিনিধি

 

নড়াইলের লোহাগড়া উপজেলার চোরখালী গ্ৰামের দাউদ খন্দকারের মেয়ে শিল্পী বেগম (৩৫) কে বেদড়ক মারপিট করলেন এক ই গ্ৰামের কওসার শেখের ছেলে ওহাব শেখ।

 

১৪ এপ্রিল রবিবার সকাল ১০ টার সময় ওহাব শেখ শিল্পী বেগমের বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন ঘর থেকে বের হয়ে আয়, তখন শিল্পী বেগম ঘর থেকে বের হতে একটু দেরী করে ফেলে, তখন ওহাব শেখ নিজে ই ঘরের ভেতরে ঢুকে গিয়ে শিল্পী বেগম কে ঘর থেকে টেনে হ্যাশরে বাহীরে এনে বেধড়ক মারপিট করে এবং এক পর্যায়ে শিল্পী বেগম জ্ঞান হারা হয়ে যায়।

 

ঘটনার বেগতিক দেখে শিল্পী বেগমের মেয়ে ফাতেমা খানম লোহাগড়া থানা পুলিশ কে অবগত করান, এবং ঘটনা স্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিল্পী বেগম কে দ্রত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এনে চিকিৎসা সেবা প্রদান করেন এবং জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে।

 

ওহাব শেখ কর্তৃক মারধরের কারণ সম্পর্কে শিল্পী বেগম বলেন, ওহাব শেখের বাবা কওসার শেখ তাহার কাছে থেকে স্ট্যাম্পে লেখা পড়া করে ৫০ হাজার টাকা ধার নিয়েছে এবং পরবর্তীতে আবার ২৫ হাজার টাকা নিয়েছে মোট ৭৫ হাজার টাকা ওহাব শেখের বাবা কওসার শেখের কাছে পাবে।

 

উক্ত টাকা লেনদেনের কারণে শিল্পী বেগম ও কওসার শেখের মধ্যে প্রতিবেশী হিসেবে কথা বার্তা হয়, কিন্তু কওসার শেখের ছেলে ওহাব শেখ সেটা কে সন্দেহের চোখে দেখে এবং এক পর্যায়ে শিল্পী বেগম কে বেধড়ক মারপিট করে।

 

অবশেষে শিল্পী বেগম ওহাব শেখের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনা নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park