1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পহরডাঙ্গায় খান শামীম রহমান ওসিকে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীদের উঠান বৈঠক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার

 

আসন্ন নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী খা শামীম রহমান (ওসি) কে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার ( ২২ এপ্রিল) বিকাল ৫ টায় পহরডাঙ্গা বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম সিকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোকাররম হোসেন হিরু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা অহিদুজ্জামান,নড়াগাতি থানা যুবলীগের সদস্য,ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম সিকদার প্রমুখ।

 

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ রহিম সিকদার, সাধারন সম্পাদক ছিকু দাড়িয়া,সাবেক ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইনামুল সিকদার, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শরিফুল শেখ। ৪নং ওয়ার্ড আ’লীগ নেতা মোঃ আজিজুল হক শরীফ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ হাফিজুর রহমান শেখ সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন,খান শামীম রহমান(ওসি) একজন সৎ,আদর্শবান মানুষ।তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানালে উপজেলার উন্নয়ন হবে। ৮ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান ( ওসি)কে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন নেতাকর্মীদের। এ সময় আগত নেতাকর্মীরা একাত্বতা ষোষণা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park