1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কেন্দুয়ায় “জালাল মেলা” উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাইফুল আলম দুলাল নেত্রকোণা প্রতিনিধি

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একুশে পদক প্রাপ্ত (২০২৪) মরমী বাউল সাধক প্রয়াত জালাল উদ্দিন খাঁ স্মরণে “জালাল মেলা”-২০২৪ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

 

বুধবার (২৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে “জালাল মেলা”‘র সার্বিক বিষয়ে বক্তব্য্ রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আত্মসন্ধানী মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র ১৩০তম উদযাপন উপলক্ষে আগামী ২৫, ২৬ ও ২৭ এপ্রিল (বৃহস্পতিবার, শুক্র ও শনিবার) তিনদিন ব্যাপী স্মরণকালের বৃহত্তর ” জালাল মেলা ” অনুষ্ঠিত হতে যাচ্ছে । কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তিনদিনের এ মহতী আয়োজনে দেশবরেণ্য লোকসংস্কৃতি গবেষকদের অংশগ্রহণে আলোচনা, জাতীয় ও স্থানীয় বাউল শিল্পীদের জালালগীতি পরিবেশনা, মঞ্চ নাটক, গ্রামীণ মেলা ও পুতুল নাচের আয়োজন করা হতে যাচ্ছে । এছাড়াও বর্ণিল এ আয়োজনকে স্মরণীয় করে রাখতে “ভাবতরঙ্গ ” শিরোনামে একটি প্রকাশনান প্রকাশিত হতে যাচ্ছে । বর্ণাঢ্য এ “জালাল মেলা”র যাবতীয় আয়োজনটিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে সকল গণমাধ্যম কর্মীগনকে তাঁদের নিজ নিজ গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে দেশের লোকজ সংস্কৃতির প্রসার ও বিকাশের মূল্যবান অংশীদার হবার জন্যে বিনীত অনুরোধ জানানো হলো ।

 

এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নপর্বের মাধ্যমে ” জালাল মেলা” কে সফল ও স্বার্থক করা তোলা এবং ভবিষ্যতে আরো সুন্দরভাবে উদযাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় ।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম,া কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম-সেবা), কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমানা জীবন, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মাসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park