1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আসকের গুণীজন সম্মাননা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াগাতীর সংবাদ ডেক্স

খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র খুলনা জেলা ও বিভাগীয় কমিটির আয়োজনে জেলা পরিষদের সম্মেলন কক্ষে ১০ ডিসেম্বর রবিবার দুপুরে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

আসক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় প্রধান উপদেষ্টা ও খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমান। বাগেরহাট সদর ওসি এলএসডি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় আসকের খুলনা বিভাগীয় সভাপতি আব্দুল কাইয়ুম খানের পরিচালনায় খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক শরীফ আহম্মদ মোল্লার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার তানভির আহমেদ, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য আজগর বিশ্বাস তারা, আসকের খুলনা বিভাগীয় উপদেষ্টা দৈনিক সময়ের খবর পত্রিকার মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, আসকের বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ ওবায়দুল্লাহ শেখ ওবায়দুল, মোঃ আসাদুজ্জামান ডাবলু, মোঃ শফিকুল ইসলাম, মামুন মোল্লা, মুরাদ মোল্লা, সাংবাদিক রাজু, মোহাম্মদ রিয়াজুদ্দীন, মোঃ সোহেল, মোহাম্মদ ইনামুল, মোহাম্মদ একরামুল সহ বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও আসকের খুলনা জেলা ও বিভাগীয় শাখার নেতাকর্মীরা ।

অনুষ্ঠানে খুলনা বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার জন্য ১৬ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর পূর্বে একটি র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park