1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইন্জিনিয়ার পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছে লোহাগড়া পৌর অফিসের কার্য সহকারী কবীর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মনির খান বিশেষ প্রতিনিধি

 

নড়াইলের লোহাগড়া পৌরসভার ইন্জিনিয়ারের অফিসের কার্য সহকারী কবীর হোসেন দীর্ঘ বছর ধরে লোহাগড়া পৌর ইন্জিনিয়ার পরিচয় দিয়ে বিল্ডিং প্ল্যান নকশা তৈরি করে আসছে ।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, কবীর হোসেন পৌরসভার কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ২০০৩ সালে লোহাগড়া পৌরসভায় ৮০ হাজার টাকার বিনিময় অফিস কার্য সরকারি হিসাবে চাকুরী নেন। সেই থেকে আস্তেধীরে বেপরোয়া হয়ে ওঠে অফিসের কার্যসহকারী পদবী থেকে কথিত ইন্জিনিয়ার পদবী হিসেবে ভুক্তভোগীদের কাছে পরিচিতি লাভ করে

 

অদ্য ২৮ এপ্রিল রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর অফিস কার্য সহকারী কবীর, পৌর ইন্জিনিয়ারের চেয়ারে বসে ইন্জিনিয়ারের দায়িত্ব ও কর্তব্যরত পালন করছেন।

 

কিন্তু প্রকৃত পক্ষে দায়িত্ব প্রাপ্ত ইন্জিনিয়ার রতন কুমার রায় কে দাবিয়ে রেখে,এমন কি তাকে মারধর ও ভয় ভীতি প্রদর্শন করে অফিসের চিপায় চাপায় ফেলে রেখে অবৈধ ভাবে প্রভাব খাটিয়ে নির্দ্বিধায় বিল্ডিং প্লান তৈরি করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। গড়ে তুলেছেন আলিশান একটি প্রাসাদ ।

 

কিন্তু বিভিন্ন স্থানে কবীর হোসেন নিজেকে ইন্জিনিয়ার বলে পরিচয় দিয়ে আর্থিক ফায়দা লুটে নিচ্ছেন। গ্রাহকরা বিএসসি ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির নকসা তৈরি করে এনে জমা দিলে ও তাদের কে হয়রানির শিকার হতে হচ্ছে বলে ও অভিযোগ পাওয়া যায়।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথিত ইন্জিনিয়ার পরিচয় দানকারী কবীর হোসেন বলেন, আমি পৌরসভার অফিস কার্য সরকারী হিসেবে আছি। তখন তাকে প্রশ্ন করা হলো, আপনি তো ইন্জিনিয়ার পরিচয় দিয়ে বিল্ডিং প্ল্যান নকশা তৈরি করে আসছেন, এবং বিল্ডিং মালিকদের কাছে থেকে মোটা অংকের ঘুষ দুর্নীতি করে আসছেন, সেই প্রশ্নের জবাবে তিনি একটি লিখিত কাগজ দেখিয়ে বলেন, এই নীতিমালায় উল্লেখ রয়েছে কাহার ও কাছে কোন তথ্য দেয়া যাবে না বলে এক পায়ে দুই পায়ে অফিস ত্যাগ করে লাপাত্তা হয়ে যায়।

 

অভিযুক্ত কথিত ইন্জিনিয়ার পরিচয় দানকারী কবীর এর পদবী ও দায়িত্ব সম্পর্কে পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ দেন বলে অফিস ত্যাগ করে চলে যান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park