1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আইসিটি মামলা থেকে জামিন পেলেন ৫ সাংবাদিক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

ডিজিটাল নিরাপত্তা (আইসিটি)আইনে এক নারী কাউন্সিলরের করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ৫ সাংবাদিকের জামিন আবেদন মঞ্জুর করেছে চট্টগ্রাম সাইবার ট্রাইবুনাল আদালত।

 

মঙ্গলবার দুপুরে ঐ বিচারিক আদালতের বিচারক (জেলা জজ) মোহাম্মদ জহিরুল কবির উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীদের যুক্তিতর্ক শেষে এই জামিন আবেদন মঞ্জুর করে।

 

জামিন পাওয়া ওই পাঁচ সাংবাদিক হলেন—সমকালের নবীনগর প্রতিনিধি মাহবুব আলম লিটন, আমার সংবাদের প্রতিনিধি মো. বাবুল, দৈনিক বর্তমান এর প্রতিনিধি মো. সফর আলী, এশিয়ান টিভি ও দেশ রুপান্তরের প্রতিনিধি জই বুলবুল, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মমিনুল হক রুবেল।

 

মামলা সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধার সন্তান সেজে ভাতা উত্তোলনের অভিযোগের ভিত্তিতে নবীনগর পৌরসভার নারী কাউন্সিলর নিলুফা ইয়াছমিন এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গত বছর তাদের নামে সাইবার ট্রাইবুনাল চট্টগ্রামে ১৫/২৩ নং মামলা হয়।ঐ মামলায় চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে ওই পাঁচ সাংবাদিকের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত । পরে ঐ পাঁচ সাংবাদিক গত ২৩ এপ্রিল মহামান্য হাই কোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে ৩০ এপ্রিল বুধবার চট্রগ্রাম সাইবার ট্রাইবুনাল আদালতে আত্মসমর্পন করে।

 

৫ সাংবাদিকদের জামিন হওয়ার খবর টি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সাংবাদিক সহকর্মী ও সুশিল সমাজের শুভাকাঙ্খীরা তাদের সত্যের পক্ষে কলম চালিয়ে যেতে পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করে। সাংবাদিকদের পক্ষে আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট স্বরুপ কান্তি দেবনাথ।

 

এমামলা থেকে জামিন পাওয়া সাংবাদিকরা জানান,আমরা অভিযোগের ভিত্তিতে স্ব স্ব পত্রিকায় সংবাদটি প্রকাশ করায় মামলার আসামি হয়েছি,এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা আমাদের এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে। আমরা এই মামলা থেকে আজ স্থায়ী জামিন পেয়েছি এবং স্থায়ী অব্যাহতির দাবি করছি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park