1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াগাতী থানার ওসির বিদায় সংবর্ধনা

চৌধুরী জুয়েল রানা
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

রবিবার সকাল দশটায় নড়াগাতী থানা পুলিশের আয়োজনে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

জানাগেছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি বদলীর অংশ হিসাবে নড়াগাতী থানা ওসি সুকান্ত সাহাকে খুলনা জেলার ডুমরিয়া থানায় বদলী করা হয়।

বিদায় সংবর্ধনায় নড়াগাতী থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দিনের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ সুকান্ত সাহাকে ফুলের শুভেচ্ছা সহ বিদায় জানানো হয়। এ সময় নড়াগাতী থানা পুলিশের সকল সদস্য উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনায় ওসি তদন্ত বোরহান উদ্দিন বলেন ওসি সুকান্ত সাহা ছিলেন একজন নিতীবান, পরিশ্রমী ও দায়িত্বশীল অফিসার। তিনি উদার মনের মানুষ ছিলেন, সব সময় জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নতুন কর্মস্থলে ভাল থাকুক আমরা তার মঙ্গল কামনা করি।

অফিসার ইনচার্জ সুকান্ত সাহার বিদায়ী বক্তব্যে সকলে আবেগ আপ্লুত হয়ে পড়েন। নড়াগাতী থানার মানুষ বন্ধুত্বপ্রিয় আখ্যায়িত করে তিনি বলেন আমি যে স্থানেই চাকুরী করি না কেন এ থানার মানুষকে কখনও ভুলতে পারবো না। এলাকার সকলের সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না।

তিনি দায়িত্ব পালনকালে নড়াগাতী থানার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলে তুলে ধরেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park