1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নারায়ণগঞ্জে আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

ফাতেমা আক্তার ইভা নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে অসহায় রিকশা চালক, দিনমজুর ও পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। নারায়ণগঞ্জ আইন কলেজ গেটে বিতরণ শুরু করে শহরের প্রাণ কেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারে এসে বিতরণ শেষ করা হয়।

 

এ সময় আইন কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা ইভা , ঝলক রূপক, ফারিয়া, দোলা, রিয়া, রুনা, মাসরুর, ইমন, রানা, বিপ্লব, আলামিন, সুজন, শাওন প্রমুখ উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন। তাদের এ মানবিক কাজ দেখে অনেকে তাদের সাধুবাদ জানান।

 

কর্মজীবীরা তারা সারাদিন রোদে পুড়ে পরিশ্রম করে। কয়েকজন রিক্সা চালক তাদের অনুভূতি প্রকাশ করে জানান, আইন কলেজের ছাত্র ছাত্রীরা এই গরমে আমাদের পাশে দাড়িয়েছেন। পানি ও স্যালাইন দিচ্ছেন এটি ভালো উদ্যোগ। আমরা এই ছাত্র ছাত্রীদের জন্য মন থেকে দোয়া করি।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ আইন কলেজ এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শেষ পর্বের শিক্ষার্থী, সাংবাদিক এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক, বঙ্গবন্ধু শিশু ও কিশোর মেলা সংগঠনের প্রচার সম্পাদক, নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা ইভা জানান, তীব্র গরমে মানুষের জনের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যেখানে প্রায় প্রতিদিনই অসহনীয় ভাবে তাপমাত্রা বাড়ছে। এতে মানুষের কাজকর্ম করা অনেক কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আমরা অসহায় মানুষদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করছি। তাপমাত্রা এমন থাকলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park