1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বেলাব উপজেলার পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার ১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ মোবারক হোসেন নাদিম স্টাফ রিপোর্টার

 

৪ই এপ্রিল শনিবার নরসিংদী জেলা বেলাব উপজেলার পুলিশের অভিযানে রবিন ওরফে সুইম খন্দকার (৩৩) নামে আন্ত:জেলা পেশাদার মাদক ব্যাবসায়ী চক্রের মুল হোতা ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রবিন বেলাব উপজেলার ভাবলা গ্রামের রুস্তম খন্দকারের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

 

৫ মে দুপুরে বেলাব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম ও বেলাব থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান পিপিএম। এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

সংবাদ সম্মেলনে আফসান আল আলম জানায়, গ্রেফতারকৃত রবিন ওরফে সুইম খন্দকারের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছে। এবং তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা সহ মোট ৬ টি মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে আদালত থেকে ৪টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে এবং তার সহযোগীদেরকে গ্রেফতারে অভিযান চালানো হবে বলেও জানানো হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park