1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সুপেয় খাবার পানির নিরসনের জন্য সাবমারসিবল ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ সালাউদ্দিন জুয়েল সাহেবের সৌজন্যে এবং খুলনা জেলা পরিষদের বাস্তবায়নে ১৮ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলহাজ্ব এস এম রাজুল হাসান রাজু ভাইয়ের সহযোগিতায় ১৮ নং ওয়ার্ডের দারুল আমান মহল্লায় আলীর ক্লাব মোড়ে সুপেয় খাবার পানির নিরসনের জন্য গতকাল ৪ মে শনিবার রাতে সাবমারসিবল এর শুভ উদ্বোধন করেন দারুস সালাম জামে মসজিদের সম্মানিত সভাপতি, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন।

 

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড সমাজ উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসাইন,১৮ নং ওয়ার্ড সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা সজল আহমেদ আলী, রিয়াদুল জান্নাহ্ হিফযৃ মাদরাসার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ আনোয়ার হোসাইন, দারুল আমান দারুস সালাম উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, হাজী তমিজ উদ্দিন সড়ক আলীর ক্লাব মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মুদ্রাকর প্রেস এন্ড প্রিন্টিং এর এম ডি মোঃ আরিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ ইফতেখারুল হক মেহেদী, আওয়ামী লীগ নেতা পারভেজ আহমেদ পলাশ, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী হাওলাদার, আলহাজ্ব ডাক্তার হাফেজ মাওলানা ফয়সাল বিন ফরহাদ, মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারি, হাফেজ মাওলানা মোঃ সাব্বির আহমেদ, হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ আবদুল্লাহ শিকদার, হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ মাওলানা মোঃ আব্দুস সোবহান,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধন শেষে মাননীয় সংসদ সদস্য এবং ওয়ার্ড কাউন্সিলর সহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া করছেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন এরাবিক বিশুদ্ধ কোরআন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park