
সোমবার আনুমানিক রাত ১০টার সময় খুলনা জেলার রুপসা থানার বামনডাঙ্গা মিনা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে ঘটনায় আহত রসুল মিনাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, বামনডাঙ্গা গ্রামে আপন চাচাতো ভাই আমিনুল মিনা ও মোস্তাক মিনা সাথে রসুল মিনার মধ্যে পূর্ব থেকে ভিতরে ভিতরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনের বিষয় নিয়ে গত ১৪ মে রাতে মিনা বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার এক প্রান্তে দুই চাচাতো ভাইয়ের গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
পরবর্তীতে উক্ত ঘটনাকে কেন্দ্র করে বামনডাঙ্গা বাজারে এসে হাতুড়ি, লোহার রড়সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষই আহত হন। তবে সংঘর্ষে রসুল মিনা, আতা মিনা, জাহিদুল মিনা,পান্না মিনা,ও ফারুক মিনা গুরুতর আহত হন। সংঘর্ষে ঘটনাস্থলে রসুল মিনা মারাত্মক জখম হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে রূপসা থানার ওসি মো. এমদাদ হোসেন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত আছে।