1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় একাধিক নারী কেলেঙ্কারির ওয়ারেন্ট ভুক্ত আসামি সবুজ গ্রেফতার 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মনির খান স্টাফ রিপোর্টার

 

নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্ৰামের মনি শরীফের ছেলে সবুজ শরীফ দীর্ঘ দিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অল্প বয়সের মেয়েদের কে প্রেমের ফাঁদে ফেলে, বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী-স্ত্রী রূপে ২/১ বছর সংসার করার পর একটু পুরাতন হলে ই ওটা বাদ দিয়ে আবার নতুন কোথাও। এমন করে সবুজ শরীফ একাধিক নারীদের সাথে নারী কেলেঙ্কারির করে আসছে অভিযোগ পাওয়া গেছে। নারী কেলেঙ্কারি তার নেশা ও পেশা হিসেবে পরিনত হয়েছে। জানা যায় সবুজ শরীফ কাবিন মূলে ৪ টি বিবাহ সম্পদন করেছে। তার মধ্যে লোহাগড়া উপজেলার খলিশাখালী গ্ৰামের আজিজুর তালুকদারের মেয়ে কে বিবাহ করেছে সে বর্তমান ৭ মাসের অন্তঃসত্ত্বা।

 

তাছাড়া ও বিশেষ সূত্রে জানা যায়, সবুজ শরীফের কাবিন ছাড়া বিবাহের কোন হিসাব নাই। সবুজ শরীফ, মাদারীপুর শীব চরের একটি মেয়ের সাথে ঢাকা নিউ মার্কেট এলাকা থেকে পরিচয় হয় এবং ওই মেয়ে কে প্রেমের ফাঁদে ফেলে ২ বছর ধরে মিথ্যা বিবাহের নাটক সাজিয়ে এক ই ছাদের নীচে স্বামী-স্ত্রীর রূপে বসবাস করে আসছে। কিন্তু হঠাৎ করে ওই মেয়ে কে ফেলে রেখে উধাও হয়ে যায় সবুজ শরীফ। মেয়েটি নিরুপায় হয়ে গত ২৫ এপ্রিল ২০২৪ তারিখে ঢাকা নিউ মার্কেট থানায় একটি নারী ও শিশু আইনের ৯(১) ধারা মোতাবেক ফৌজদারি কার্যবিধির ৭৫ মোতাবেক মামলা দায়ের করেন। এবং ওই লম্পট নারী লোভী সবুজ শরীফের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ডের দাবি জানান।

 

অবশেষে ওই মামলায় আসামি সবুজ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এবং অদ্য ১৭ মে ২০২৪ তারিখ লোহাগড়া থানা পুলিশের এ এস আই মিকাইল ও এ এস আই বাচ্চু শেখ সবুজ শরীফ কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। উক্ত বিষয় নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় বলেন সবুজ শরীফ নামের এক জন ওয়ারেন্ট ভুক্ত আসামি কে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park