1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তাড়াশে সঞ্জিত কর্মকারের উঠান বৈঠকে ব্যাপক সাড়া

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সাব্বির মির্জা তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি

 

সিরাজগঞ্জের তাড়াশে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। আর ভোটারদের পছন্দের তালিকায় রয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কর্মকার। শনিবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার তালম ইউনিয়নে তালম মেলা পাড়া, নামো সিলেট, রকুনপুর,হাড়িসোনা, পারিল, গোন্তাসহ এলাকার কয়েক শতাধিক ভোটারদেরকে নিয়ে উঠান বৈঠক করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কর্মকার।

 

উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই নির্বাচনী পথসভা, গণসংযোগ, কর্মীসভা ও উঠান বৈঠক করছেন তিনি। বিভিন্ন এলাকার ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে তার উঠান বৈঠকগুলোতে। উঠান বৈঠকে মো. আসাদ আলী নামে এক জন বলেন, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সব সময় সাধারণ মানুষের সঙ্গে যেভাবে মিলেমিশে থাকে, কথাবার্তা বলে, তাতে আমরা তারেই ভোট দেব। সঞ্জিত কর্মকার চেয়ারম্যান হলে আমাগো এ এলাকায় অনেক উন্নয়ন হবে।

 

৫৫ বছর বয়সের মোবারক মোল্লা বলেন, সঞ্জিত কর্মকার আমাগো সন্তানের মতো, সে নির্বাচনে দাঁড়াইছে, আমরা তারেই ভোট দেব। ব্যক্তিগত জীবনে সঞ্জিত কর্মকারের কোনো কলঙ্ক নেই, সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায় সে। মানুষের বিপদে আপদে নিজেকে বিলিয়ে দেয় সে। তাই উপজেলাবাসী এবার সঞ্জিত কর্মকারকে ভোট দিয়ে বিজয়ী করবে। তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কর্মকার বলেন, ছোটবেলা থেকেই আমার চলাচল গ্রামের সাধারণ মানুষের সঙ্গে। নির্বাচনে অংশ নিয়ে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, তাতে আমি মুগ্ধ। যেখানেই উঠান বৈঠক করছি, সেখানেই আমাকে এমনভাবে দোয়া করছেন যে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। তাড়াশ উপজেলার নির্বাচন অফিসার মেহরাজুল ইসলাম বলেন, তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট হবে ২১ মে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park