1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

উপজেলা পরিষদ নির্বাচন তাড়াশে চেয়ারম্যান প্রার্থী সঞ্জিতের লিফলেট বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের তাড়াশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ করেছে। আজ রবিবার (১৯মে) সকাল ১০টার সময় নেতাকর্মীদের নিয়ে তাড়াশ পৌর সদর বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি বিভিন্ন দোকান মালিক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। সঞ্জিত কর্মকার বর্তমান তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সামাদ খন্দকার,বীর মুক্তিযোদ্ধা মো আব্দুর রাজ্জাক, তাড়াশ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আব্দুল হাকিম, তাড়াশ পৌর সদরের ৪নং ওয়ার্ডে কাউন্সিলর মো. শামীম সরকার বিএ, মো আতাউর রহমান সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাবেক, তাড়াশ পল্লি বিদ্যুৎ পরিচালক মির্জা শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মো মামুন বাহারী, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুব ক্রিয়া বিষয়ক সম্পাদক মো শাহাদাৎ হোসেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো বাঁকী সরকার, তাড়াশ উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি মো সবুজ সরকার প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park