1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চুরি ও হামলার ঘটনার বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নিজাম উদ্দীন

 

চুরির অপরাধে গত মঙ্গলবার যশোদল এলাকার কুখ্যাত চোর মুন্নাকে এলাকাবসী মিলে পুলিশে ধরিয়ে দেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগী আরও দুজনকে সদর থানা পুলিশ আটক করে।

এরই সূত্র ধরে চোরের পরিবারের লোকজন আরও কয়েকজন কিশোর গ্যাংয়ের সহযোগিতা নিয়ে বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ৬টার দিকে ছাত্রদের নিয়ে খেলাধুলা করার সময় কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রবেশ করে পরিকল্পিতভাবে মো: আল- আমীন ও ছাত্রদের ওপর আক্রমণ করে। এসময় আল- আমীন ও কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

এই ঘটনা ধামাচাপা দিতে যশোদল ইউপি সদস্য মুরাদ মেম্বার চোরের পক্ষ নিয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে এবং ভয় ভীতি প্রদর্শন করছে। আজকে স্কুল ছুটির পর শিক্ষার্থীরা এই ঘটনার বিচার চেয়ে মানবন্ধন করেছে। প্রধান শিক্ষক যথাযথ আইনি ব্যবস্থা নিবেন আশ্বাস নিয়ে শিক্ষার্থীদের শান্ত করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park