
চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার নড়াগাতী থানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ০৩ জন আহত। শনিবার (২৫ মে ) সকাল সাড়ে ০৮ টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের কেশবপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অনুসন্ধানে জানা যায় গরুতে জমির ফসল খাওয়া কে কেন্দ্র করে কেশবপুর গ্রামের মৃত সালাম চৌধুরীর ছেলে আশরাফুল চৌধুরী (৩৭) পার্শ্ববর্তী আরকান চৌধুরীর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে আসে ।
পরবর্তিতে এই খবর জানতে পেরে মৃত কুটি মিয়া চৌধুরীর ছেলে ফোরকান চৌধুরী (৫৫) আরকান চৌধুরী (৪২) আতর আলী চৌধুরী অকথ্য ভাষায় গালিগালাজ করার কারন জানতে চেয়ে সকাল ০৯ টা ৩০ মিনিটে আশরাফুল চৌধুরীর বাড়িতে যায়। তার কাছে গালিগালাজের কারন জানতে চাইলে এ সময় নসু চৌধুরী (৬৫) নুর ইসলাম চৌধুরী (৬২) আলম চৌধুরী (৪৮) আরিফুল চৌধুরী (২৮) ও রিংকু চৌধুরী (২৭) কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে।
এ সময় আশরাফুলের হাতে থাকা চাইনিজ কুড়ালের কোপে আরকান গুরুতর জখম হয়। এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে আরকান চৌধুরী হাসপাতালে ভর্তি আছে অন্যরা সাধারণ চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন।
এ বিষয়ে নড়াগাতী থানায় ৫ জন কে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিশির কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে একটি মামলা হয়েছে আসমি ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।