1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

তাড়াশে নিষিদ্ধ ৩০ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী জাল জব্দ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে বিভিন্ন খালে অবৈধভাবে মাছ শিকারের প্রস্ততির সময় প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ২০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা। জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় মঙ্গলবার (২৮ মে ) বিকাল ৫ টার সময় গোপন সংবাদের ভি‌ত্তি‌তে তাড়াশ পৌর সদরের উত্তর বাদ এলাকায় বি‌ভিন্ন খাল- এ অভিযান চালানো হয়।

 

অভিযান শেষে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মশগুল আজাদ বলেন, চায়না দুয়ারী জালে ছোট, বড় থেকে শুরু করে যে কোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এ চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park