1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কাজী মোস্তফা রুমি, বিশেষ প্রতিনিধি

 

আজ ৩০মে’২৪ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী। এরই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকীতে গভীর শোক ও শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করেছেন নাগরপুর উপজেলা ছাত্রদল।

নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনির এক যৌথ শোকবার্তায় গণমাধ্যমকে বলেন – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশের বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা। পাশাপাশি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম কারিগর, যা সকলের কাছে স্বীকৃতিপ্রাপ্ত। ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে তিনি আমৃত্যু একনিষ্ঠভাবে কাজ করে গিয়েছেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে বিচরণ করছি।

আজ বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের এই রাজনৈতিক সংকট মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রাজনৈতিক দর্শন অনুসরণ করা উচিত।

তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রাজনৈতিক আদর্শ, দেশের প্রতি মমত্ববোধ, ত্যাগ ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে বাংলাদেশকে পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে নাগরপুর উপজেলা ছাত্রদলের সকল নেতাকর্মীকে সকল ভয়কে উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাই।

পাশাপাশি আগামী ৬ জুন’২৪ নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে উপজেলা বিএনপি’র কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে নাগরপুর উপজেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাই।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park