1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোঃ জাহাঙ্গীর আলম, সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় – জীবনবৃত্তান্ত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব জনাব মোঃ জাহাঙ্গীর আলম গত ৩০ মে ২০২৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যোগদান করেন। ইতোপূর্বে তিনি ০২ নভেম্বর ২০২২ হতে ২৯ মে ২০২৪ পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২৭ অক্টোবর ২০২২ তাঁকে সচিব পদে পদোন্নতিপূর্বক নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়। তিনি ১৯৬৯ সালের ১৫ মে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য হিসেবে ২৫ এপ্রিল ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় যোগদান করেন।

 

তিনি ১৯৮৪ সালে যশোর বোর্ড হতে এসএসসি, ১৯৮৬ সালে ঢাকা বোর্ড হতে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি সেন্টার ফর মার্কেটিং এ্যান্ড ম্যানেজমেন্ট (CMM) হতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট (PGDPM) ডিগ্রী অর্জন করেন। আমেরিকার ডিউক বিশ্ববিদ্যালয় হতে নেগোসিয়েশন স্কিল এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি হতে তিনি আইসিটি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তাছাড়া তিনি ভারতের লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমী অব এডমিনিস্ট্রেশন হতে ডেভেলপমেন্ট এডমিনিস্ট্রেশন বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।

 

চাকুরী জীবনে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বগুড়া জেলার আদমদিঘী, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া, নারায়ণগঞ্জ জেলার বন্দর, ঢাকা জেলার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি), ভোলা জেলার ভোলা সদর ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া উপসচিব হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জেলাপ্রশাসক হিসেবে বাগেরহাট এবং কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেছেন। যুগ্মসচিব হিসেবে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অতিরিক্ত সচিব হিসেবে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

 

সরকারি দায়িত্ব পালনকালে তিনি শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি), বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলাপ্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল এ্যাওয়ার্ড প্রাপ্ত। সমগ্র কর্মজীবনে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সার্কভুক্ত দেশসমূহ, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নরওয়ে, ডেনমার্ক, অস্ট্রিয়া, তুরস্ক ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। এছাড়া সৌদি আরবে ৬ বছর মৌসুমী হজ্জ্ব অফিসার হিসেবে দায়িত্ব পালনসহ এ পর্যন্ত ৬ বার পবিত্র হজ্জ্বব্রত পালন করেছেন।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ২৬ জানুয়ারি ২০২৩ তাঁকে বাংলাদেশ ব্রীজ ফেডারেশনের সভাপতি নিয়োগ করা হলে তিনি সভাপতি হিসেবে বাংলাদেশ ব্রীজ ফেডারেশনের দায়িত্ব পালন করছেন। তাঁর সহধর্মিনী বেগম কানিজ ফারজানা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মনোবিজ্ঞানে স্নাতক, সম্মান ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। তাঁদের একমাত্র কন্যা বিশ্ববিদ্যালয়ে এবং দুই পুত্র কলেজ ও স্কুলে অধ্যয়নরত।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park