
শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান
প্রতিবছরের মতো এবারও যথাযথ গুরুত্বের সঙ্গে রূপসা উপজেলা প্রশাসন বিশ্ব তামাকমুক্ত দিবসটি উদযাপনের উদ্যোগ গ্রহণ করেন। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় রূপসা উপজেলার অফিসার্স ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিয়া ইয়াসমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা আলী আকবর, মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার চিন্তাপাত্র, মুনসুর আলী বিশ্বাস, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ, এসময় উপস্থিত ছিলেন রূপসা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি শেখ মাহাবুব আলম, দপ্তর সম্পাদক ফাল্গুনী দাস, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, বিএম শহিদুল ইসলাম, চিত্ত সেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।