1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

লালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এ জেড সুজন মাহমুদ লালপুর নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (৩১ মে-২০২৪) বিকেলে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি’ এবং সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির প্রয়াত নেতা সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের গৌরীপুরস্থ বাসভবন চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসির আরশাদ রাজনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি’র মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী ফারজানা শারমিন পুতুল, লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, যুগ্ম আহবায়ক ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park