1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

টাঙ্গাইল জেলা সমিতি নির্বাচনে ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেন জননেতা তারেক শামস খান হিমু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কাজী মোস্তফা রুমি,বিশেষ প্রতিনিধি

 

টাঙ্গাইল জেলা সমিতি একটি ঐতিহাসিক সংগঠন। টাঙ্গাইল জেলার ঐতিহ্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং সামাজিক বন্ধন বৃদ্ধি করতে দীর্ঘদিন যাবত এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসছে আগামী ২৯ জুন’২৪ টাঙ্গাইলের ঐতিহাসিক এই সংগঠন টাঙ্গাইল জেলা সমিতির ত্রিবার্ষিক মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে ডক্টর ইব্রাহিম-অ্যাড. হিরণ পরিষদ এবং হীরা-নজরুল পরিষদ নামে দুটি প্যানেলে প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছে।

ডক্টর ইব্রাহিম-অ্যাড. হিরন প্যানেলে দক্ষিণ টাঙ্গাইলের আওয়ামী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের জনপ্রিয় নেতা, নাগরপুরের সাড়ে তিন লক্ষ মানুষের প্রাণের দাবি ধলেশ্বরীর সেতু বাস্তবায়ন আন্দোলনের একমাত্র রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি জননেতা তারেক শামস খান হিমু ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল জেলা সমিতি ২০২৪ এর নির্বাচন কমিশন বিষয়টি গণমাধ্যমকে ইতিমধ্যে নিশ্চিত করেছেন। এ বিষয়ে তাৎক্ষণিক এক বিশেষ বার্তায় জননেতা তারেক শামস খান হিমু গণমাধ্যমকে বলেন- শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি টাঙ্গাইল জেলার ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে দেশ ও আন্তর্জাতিক মহলে কাজ করার সুযোগ পেয়ে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সহকারী সচিব, সাবেক পাট ও বস্ত্র সচিব এবং অফিসার্স ক্লাব অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডঃ মোঃ ইব্রাহিম এর অনুরোধে টাঙ্গাইলের সংস্কৃতি ও ক্রীড়াকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে টাঙ্গাইল জেলার সমিতির এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি তাঁর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত কেননা আমি ক্রীড়া ও সাংস্কৃতিক পদে মনোনয়ন পত্র উত্তোলনের পর আমাকে সম্মান দেখিয়ে অন্য আরেকটি প‍্যানেল এই পদে কোন প্রার্থিতা দেন নি। এজন‍্য আমি হীরা-নজরুল পরিষদকেও আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক টাঙ্গাইল জেলার ক্রীড়া ও সংস্কৃতিকে দেশে এবং দেশের বাইরে তুলে ধরে টাঙ্গাইল জেলার ভাবমূর্তি আরো উজ্জ্বল করার সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ্।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park