1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মনির খান স্টাফ রিপোর্টার।

 

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী এড়েন্দা হাটে অসুস্থ গরুর পচা মাংস বিক্রির দায়ে মাংস ব্যবসায়ী চুন্নু সর্দার ও বিক্রেতা তাকিউর শেখ কে লোহাগড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেন।

মঙ্গলবার ৪ মে সকালে এড়েন্দা হাঁটে মাংস ব্যবসায়ী চুন্নু সর্দার অসুস্থ গরু জবাই করে বিক্রি করছিলেন, তখন স্থানীয় ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা সরেজমিনে গিয়ে চুন্নু সর্দার ও তাকিউর শেখ অসুস্থ গরুর মাংস বিক্রির কথা অস্বীকার করেন,, পরবর্তীতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম ঘটনা স্থানে গিয়ে মাংস ব্যবসায়ী চুন্নু সর্দারের কাছে অসুস্থ গরু জবাই সম্পর্কে জানতে চাইলে তিনি পদ্মবিলা গ্রামের আসাদ হুজুর নামের এক ব্যক্তির মাধ্যমে গরুটি জবাই করা হয়েছে বলে জানান।

তারপর ঘটনাস্থানে আসাদ হুজুরকে ডাকা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান,, তখন ঘটনাস্থান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গরুর বিভিন্ন অংশ থেকে মাংস সংগ্রহ করে ভ্যাটোনারীতে পরীক্ষা- নীরীক্ষার জন্য প্রেরন করেন। মাংস ব্যবসায়ীর মিথ্যা জবানবন্দির কারনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে মাংস সহ তাদের দুজনকে পুলিশ হেফাজতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হয়।

পরবর্তীতে উক্ত ঘটনায়, ভ্রামমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেড (ইউ এন ও) জহুরুল ইসলাম তাদের ২ জন কে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত পচা মাংস মাটিতে পুতে ফেলার নির্দেশ প্রদান করেন। এবং মাংস মাটিতে পুঁতে রাখা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park