1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩,আহত-১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছার শিববাড়ী ব্রীজের অপর প্রান্ত শ্মরনখালী মোড়ে ( আলমতলা-কয়রা) সড়কে মুখোমুখি সংঘর্ষে দু’মোটরসাইল যাত্রি ও ভ্যান চালক নিহত ও এক কম্পিউটার শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল ও ভ্যনের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ভ্যান চলক ইসমাইল গাজী ( ৬২)। সে চাঁদখালী ইউপি’র শাহাপাড়ার আনছার গাজীর ছেলে। নিহত দু’মোটরসাইকেল যাত্রী রিয়াদ (২২) পৌরসভার ৬নং ওয়ার্ডের আবিদুর রহমানের ছেলে মাহাবুর গাইন (২৫) গড়ইখালীর হারুন গাইনের ছেলে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুরোপুরি পরিচয় সনাক্তের চেষ্টা করছেন। আহত তৃষা আশাশুনির বড়দল গ্রামের আলালউদ্দীনের মেয়ে। আহত তৃষার মা জানান,সকালে তার মেয়েসহ আরোও দু’জন মেয়ে শাহাপাড়া ব্রীজ মোড় হতে ভ্যানযোগে পাইকগাছায় কম্পিউটার প্রশিক্ষন নিতে বাড়ি থেকে রওনা হয়। দুর্ঘটনায় তৃষা আহত হলেও অন্য দু’শিক্ষার্থী অক্ষত আছে।

প্রত্যক্ষদর্শী মঞ্জুরুল নামে এক ভ্যানচালক জানান,দ্রুত গতির মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটলে সবকিছু তছনছ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি মোঃ ওবায়দুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতাহতদের পরিচয় সনাক্তের চেষ্টা করছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park