1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে খুবি শিক্ষক সমিতির মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

জাফর ইকবাল অপু স্টাফ রিপোর্টার

 

ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ০৬ জুন বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ১.৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে হাদী চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী ও সহ-সভাপতি তরুণ কান্তি বোস-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী, প্রফেসর ড. মোঃ রায়হান আলী, প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ, সহযোগী অধ্যাপক কাজী হুমায়ুন কবীর, সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইল সেনাবাহিনী কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park