1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নাগরপুর উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কাজী মোস্তফা রুমি, বিশেষ প্রতিনিধি

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশনা মোতাবেক নাগরপুর উপজেলা ছাত্রদল উপজেলাধীন প্রত্যেকটি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

আজ ৭ই জুন’২৪ রোজ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকার সময় নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং সদস্য সচিব শহিদুর রহমান মনির এর নেতৃত্বে নাগরপুর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং সদস্য সচিব শহিদুর রহমান মনির এক যৌথ বিবৃতিতে গণমাধ্যমকে বলেন- বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) একজন পরিবেশ ও কৃষি বান্ধবনেতা ছিলেন। যার অনুপ্রেরণা, দেশপ্রেম ও আদর্শকে লালন করেই আমরা নাগরপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ফলজ ও ওষুধি গাছ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি।

আমরা নাগরপুর উপজেলা ছাত্রদলের পক্ষ হতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটিকে এরকম একটি পরিবেশবান্ধব কর্মসূচি হাতে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মেনে ধারাবাহিকভাবে নাগরপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ছাত্রদলের নেতৃত্বে প্রায় পাঁচশতাধিক বৃক্ষরোপণ করব। আশা করি নাগরপুর উপজেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় আমাদের উক্ত কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ্।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক দেওয়ান আহমেদ রানা, বাদল মিয়া সহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

বিশেষভাবে উল্লেখ্য গত ৩০ মে’২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ ঘূর্ণিঝড় রিমেলের কারণে আজ এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park