1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নাগরপুরে সাবেক প্রতিমন্ত্রী এ‍্যাড. গৌতম চক্রবর্তীর ২য় মৃত‍্যুবার্ষিকী পালন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কাজী মোস্তফা রুমি, বিশেষ প্রতিনিধি

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সহ-সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, নাগরপুর চৌধুরী বাড়ির কৃতি সন্তান এ‍্যাড. গৌতম চক্রবর্তীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি এর সঞ্চালনায় আজ ৮ জুন’২৪ রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা বিএনপির কার্যালয়ে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত স্মরণ সভায় বক্তারা এ‍্যাড. গৌতম চক্রবর্তীর রাজনৈতিক জীবনাদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি এ‍্যাড. গৌতম চক্রবর্তীর রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ ভাবে যেকোনো আন্দোলনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য বক্তারা আহ্বান জানান।

আলোচনা সভা শেষে এ‍্যাড. গৌতম চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করা হয়। দিনব্যাপী উক্ত স্মরণসভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আহমেদ আলী রানা, সহ-সভাপতি এম ফিরোজ সিদ্দিকী, সিনি: যুগ্ম-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির সহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিশেষভাবে উল্লেখ্য, গত ২০২২ সালের ২৭ মে এ‍্যাড. গৌতম চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park