1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের সাথে সকল থানার অফিসার ইনচার্জদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সাথে ০৯ থানার অফিসার ইনচার্জদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পন্ন হয়েছে। আজ সোমবার ১০ জুন, দুপুর ৩ ঘটিকার সময় পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ স্বাক্ষরিত হয়।

জুলাই ২০২৪ হতে জুন ২০২৫ পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার ০৯ টি থানা কি কি কাজ করবে তা এই চুক্তিতে লিপিবদ্ধ করা আছে। প্রতিটি থানার অফিসার ইনচার্জ পৃথক পৃথক ভাবে পুলিশ সুপারের সাথে এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করা হয়।

এপিএ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল ইত্যাদি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ। এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে পেশাদারিত্বের সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ অফিসারদের প্রতি আহ্বান জানান। এ সময় খাগড়াছড়ি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park