1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গণমাধ্যম কর্মীদের সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষের মতবিনিময়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আলী আজীম মোংলা বাগেরহাট

 

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহীন রহমান’র সভাপতিত্বে মতবিনিময় সভায় খুলনা, বাগেরহাট ও মোংলার কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মোংলা বন্দরকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে নানা উন্নয়ন প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন বন্দর চেয়ারম্যান। এসময় উপস্থিত সাংবাদিকরা ও বন্দরের উন্নয়নে সহযোগিতার অভিমত ব্যক্ত করেন। সেইসাথে বন্দর সংশ্লিষ্ট সংবাদ সংক্রান্ত যে কোন তথ্য দ্রুত পাওয়ার দৃষ্টি আকর্ষণ করলে বিষয়টি এখন থেকে গুরুত্বের সাথে বিবেচনার অভিব্যক্তি জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহীন রহমান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য হারবার ও মেরিন ক্যাপ্টেন মো: কিবরিয়া হক, সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালাচাঁদ সিংহ, সদস্য (অর্থ) (যুগ্মসচিব) কাজী আবেদ হোসেন, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ, পরিকল্পনা প্রধান মোঃ জহিরুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা (সংযুক্তি) মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park