1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ই ডিসেম্বর (বৃহস্পতিবার) জেলা প্রশাসন এর আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের স্মৃতি ভাস্কর্যে মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে নড়াইল জেলা প্রশাসক , পুলিশ সুপার , বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী যখন বুঝতে পারে এদেশের বীর মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় ঠিক তখনই রাজাকার, আল বদর, আল সামস বাহিনীদের নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তখন রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার গুণীজনদের রাতের আঁধারে বেয়নেটের আঘাতে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে।”

পরিশেষে জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park