1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা অনারারী ক্যাপ্টেন শেখ জসিম উদ্দিন এর দাফন সম্পন্ন 

খন্দকার ছদরুজ্জামান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের মধ্যপশ্চিম পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা অনারারী ক্যাপ্টেন শেখ জসিম উদ্দিন (কন্ঠল) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি অইন্না ইলাইহির রাজিউন।

বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) রাত ১১টায় অনারারী ক্যাপটেন শেখ জসিম উদ্দিন (কন্ঠল) বার্ধক্য জনিত কারনে ঢাকা আজগর আলী হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর  তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্ত্রী অনেক আগেই মৃত্যুবরণ করেছেন।

আজ শুক্রবার বাদ জুম্মা ইতনা মধ্যপশ্চিম পাড়া জামে মসজিদ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় নবাগত লোহাগড়া থানা অফিসার্স ইনচার্জ কাঞ্চন কুমার এর নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানান। এসময় নবাগত লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, উপজেলা বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, ইতনা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কাজী আকবর হোসেন ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে ইতনা মধ্যপশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনারারী ক্যাপ্টেন শেখ জসিম উদ্দিন এর জানাজার নামাজ শেষে ইতনা মধ্যপশ্চিম পাড়া পারিবারিক করব স্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park