1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কেন্দ্রীয় আ’লীগ নেতার আয়োজিত পুণর্মিলনী অনুষ্ঠান নেতা কর্মীদের মিলন মেলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

 

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস‌্য ও দৈ‌নিক বাংলা‌দেশ বু‌লে‌টিন প‌ত্রিকার সম্পাদক ও প্রকাশক পটুয়াখালী জেলার দুমকি উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ আলী আশরাফ এর আয়োজনে ঈদুল আজহা উত্তোর সর্বস্তরের নাগরিকদের পুণর্মিলনী ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে।

প‌বিত্র ঈদ-উল-আজহার দ্বিতীয় দিন ১৮ জুন মঙ্গলবার দুপুরে, পটুয়াখালী অফিসার্স ক্লাবে ঈদ-উল-আজহা উত্তোর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার সর্বস্তরের নাগরিকদের পুর্নর্মিলনী এবং মধ্যাহ্ন ভোজের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত হয়ে পুণর্মিলনী অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী ১ আসনের এমপি ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবিএম রুহুল আমিন হাওলাদার, জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুইয়া, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাসান সিকদারসহ মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন সমূহের নেতা-কর্মী ও শত শত সাধারণ নারী-পুরুষ।

আগত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে কুশল বিনিময় করেন দৈ‌নিক বাংলা‌দেশ বু‌লে‌টিন প‌ত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস‌্য পটুয়াখালীর কৃতি সন্তান মোহাম্মদ আলী আশরাফ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park