1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের যুদ্ধাপরাধ মামলায় আত্মগোপনে থাকা রুহুল গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ উজ্জ্বল শেখ বিশেষ প্রতিনিধি

 

নড়াইলের যুদ্ধাপরাধের মামলায় দীর্ঘ আট বছর আত্মগোপনের পর নড়াইলের মো.রুহুল কুদ্দুস খানকে (৭৩) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) দুপুরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকায় পুলিশের এন্টিটেররিজম ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন। মো.রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদর উপজেলার পেরুলী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় এর মামলায় মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে তার অনুপস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। ৮ বছর পলাতক থাকার পর এন্টিটেররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জুন) দুপুর ৩টার দিকে যশোর সদরে বিশেষ অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহুল কুদ্দুস খানকে গ্রেফতার করে। এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বলেন, ‘ গ্রেফতারকৃত রুহুলকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রত ঢাকায় পাঠানো হবে।’

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park